শিরোনাম

বদ্রীনাথ কি দুলহনিয়ায় ফের আলিয়ার সাহস

নিউজ ডেস্ক : মুক্তি পেয়েছে বদ্রীনাথ কি দুলহনিয়ার ট্রেলার। দিন দুই আগে ছবির টিজ়ার মুক্তি পেয়েছিল, সেখানে বদ্রীর যে দৃশ্যগুলি দেখানো হয়েছিল, ট্রেলারেও তা আছে।

তবে তার সঙ্গে আছে আরও অনেক কিছু। বদ্রীনাথ বনশাল ও বৈদেহী ত্রিবেদির দেশি কেমিস্ট্রি প্রকাশ পেয়েছে ছবির ট্রেলারে। বৈদেহীকে ইমপ্রেস করার অনেক চেষ্টা করেছে বদ্রীনাথ। কিন্তু প্রতিবারই সেই চেষ্টা ভেস্তে দিয়েছে বৈদেহী।
কিন্তু বদ্রীকে কোনওভাবে ব্যতিব্যস্ত করার চেষ্টা বৈদেহী ছাড়েনি। শেষে একদিন বদ্রীর জন্যও আকর্ষণ অনুভব করে সে। ছবির ট্রেলারে এই গল্পই ছোটো করে দেখানো হয়েছে। ট্রেলারের বেশিরভাগটাই বদ্রীনাথ ও বৈদেহীর খুনসুটিতে ভরা। দেখা গেছে চুম্বন দৃশ্যে। ছবিতে বদ্রীনাথের ভূমিকায় অভিনয় করেছেন বরুণ ধাওয়ান। বৈদেহীর ভূমিকায় আলিয়া ভাট। ছবিটি পরিচালনা করেছেন শশাঙ্ক খৈতান। প্রযোজনা করেছেন করণ জোহর। ১০ মার্চ মুক্তি পাবে বদ্রীনাথ কি দুলহনিয়া।

basic-bank

Be the first to comment on "বদ্রীনাথ কি দুলহনিয়ায় ফের আলিয়ার সাহস"

Leave a comment

Your email address will not be published.


*