শিরোনাম

খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক : খুলনার বটিয়াঘাটায় এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাতরা। নিহত নজরুল ইসলাম (৪০) উপজেলার করেরডোন এলাকার প্রয়াত আয়েন উদ্দিন শেখের ছেলে। আমীরপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক তিনি।
রবিবার রাতে বটিয়াঘাটার বড় কড়িয়ার আতালের চর এলাকায় এ ঘটনা ঘটে বলে বটিয়াঘাটা থানার ওসি মোজাম্মেল হক জানান।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, রাত ৮টার দিকে নজরুল আতালের চরে তার চিংড়ি ঘেরে যান। এ সময় অজ্ঞাত কয়েকজন এলোপাতাড়ি গুলি চালালে আহত হন তিনি। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিংড়ি ঘের নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা এ পুলিশ কর্মকর্তার।

basic-bank

Be the first to comment on "খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা"

Leave a comment

Your email address will not be published.


*