নিউজ ডেস্ক : বগুড়ার কাহালু উপজেলার পতনজা এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। তবে নিহতের পরিচয় এখনও জানা যায়নি। সোমবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
কাহালু থানার ওসি নূরে আলম সিদ্দিকী গণমাধ্যমকে জানান, ঘটনার সময় ওই এলাকার পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালায়। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলে গুরুতর আহত হন অজ্ঞাত এক সন্ত্রাসী।
পরে তাকে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (শজিমেক) নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Be the first to comment on "বগুড়ায় পুলিশ-সন্ত্রাসী ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১"