শিরোনাম

মেসির জোড়া গোলে বিজয়ীর বেশে বার্সেলোনা

নিউজ ডেস্ক : ঘরের মাঠে মেসির গোলে এগিয়ে যাওয়ার পর পাল্টা গোল খেয়ে বসেছিল বার্সেলোনা। স্কোরলাইন হয়ে যায় সমান সমান। তবে আবার দলের ত্রাতা হয়ে দেখা দিলেন সাম্প্রতিক সময়ে তুমুল সমালোচিত ফুটবল জাদুকর লিওনেল মেসি। মেসির জোড়া গোলে লেগানেসের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় তুলেন নিল লুই এনরিকের শিষ্যরা।

রবিবার রাতে ক্যাম্প ন্যু তে বার্সেলোনার শুরুটা হয় দুর্দান্ত। দারুণ ছন্দে ছিলেন তিন তারকা মেসি, নেইমার ও সুয়ারেস। শুরুতেই নেইমারের পাস থেকে ৬ গজ বক্সে ক্রস দেন লুই সুয়ারেস। ডান দিক দিয়ে ভেতরে ঢোকা মেসি বল জালে পাঠাতে এতটুকুও ভুল করেননি। ২৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারত। কিন্তু সুয়ারেসের পাস গোল করার মতো পজিশনে পেয়েও গোলরক্ষক বরাবর মেরে বসেন মেসি।

দ্বিতীয়ার্ধের শুরুতে দুরূহ কোণ থেকে স্পেনের ফরোয়ার্ড গেররেরোর জোরালো শট দারুণ নৈপুণ্যে ঠেকান টের স্টেগেন। কিছুক্ষণ পর লেগানেসের আরেকটি পাল্টা আক্রমণ রুখতে ব্যর্থ স্বাগতিক রক্ষণভাগ। ৭০তম মিনিটে আশ্চর্যজনকভাবে ম্যাচে সমতা আনে লেগানেস! বদলি হিসেবে নামা স্প্যানিশ মিডফিল্ডার উনাই লোপেসের জোরালো শট ঠেকাতে পারেননি টের স্টেগেন। তার পায়ে লেগে বল জালে জড়ায়। শেষ মিনিটে নেইমার ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সা। নিখুঁত শটে লিগের ১৯তম গোলটি করেন মেসি।

basic-bank

Be the first to comment on "মেসির জোড়া গোলে বিজয়ীর বেশে বার্সেলোনা"

Leave a comment

Your email address will not be published.


*