শিরোনাম

হোটেলের ওয়েটারের কাছে অদ্ভুত আবদার রিয়ার!

নিউজ ডেস্ক : ভারতের আন্ধেরির একটি রেস্তোরাঁয় গিয়েছিলেন লাঞ্চ করতে। মেনু কার্ড দেখে খাবার অর্ডার করতে যাবেন কিন্তু খাবারের বদলে এমন জিনিস চেয়ে বসলেন যে রাতারাতি হট নিউজ রিয়া সেন। ওয়েটারের কাছে বললেন “কুড আই হ্যাভ সাম সেক্স প্লিজ”? শেষে কিনা রেস্তোরাঁর ওয়েটারের কাছে যৌনতা চাইলেন রিয়া!

অবাক করা এই কাণ্ড নিছকই দুর্ঘটনা, যাকে বলে স্লিপ অফ টাং। এবার জেনে নেওয়া যাক আসলে কী হয়েছিল? সেক্স অন দা বিচ, এই ককটেলের নাম অনেকেরই জানা। বেশ পরিচিত ককটেল। রেস্তোরাঁর মেনু কার্ডে এই ককটেলের নামের মতো একটি ডিশ রয়েছে “এগস অন দা বিচ”। রিয়া সেদিন ওই ডিশটি অর্ডার করতে চেয়েছিলেন। কিন্তু ভুলবশত বলতে যান সেক্স অন দা বিচ। আর মাঝপথে সেই ভুল সামাল দিতে গিয়ে দাঁড়ায় “কুড আই হ্যাভ সাম সেক্স প্লিজ”। পরে অবশ্য গোটা ব্যাপারটা শুধরে নিয়ে ওয়েটারকে বলেন, “কুড আই হ্যাভ সাম এগস প্লিজ”। ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। মুখ ফস্কে বেরিয়ে যাওয়া একটা কথায় রীতিমত হাসির খোরাকে পরিণত হয়েছেন রিয়া। আলোচনা শুরু হয়ে গেছে বলিউডেও।

রাজনীতিবিদ থেকে নায়ক-নায়িকা, মুখ ফস্কে ভুল কথা বলে ফেলে আলোচনায় এসেছেন অনেকেই। আর একাণ্ড মাঝেমাঝেই ঘটে থাকে। তবে ভুল করে খাবারের বদলে ওয়েটারের কাছে যৌনতা চেয়েছেন, এমনটা শোনা যায়নি। রিয়া এখন “লোনলি গার্ল” নামে একটি শর্ট ফিল্মে কাজ করছেন। এক লেসবিয়ানের গল্প রয়েছে এই শর্ট ফিল্মে।

basic-bank

Be the first to comment on "হোটেলের ওয়েটারের কাছে অদ্ভুত আবদার রিয়ার!"

Leave a comment

Your email address will not be published.


*