শিরোনাম

ঢাকায় মুক্তি পেতে যাচ্ছে ভারতীয় বাংলা ছবি

নিউজ ডেস্ক : ১৭ মার্চ ঢাকাসহ দেশের ​বিভিন্ন জেলার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রাজীব কুমার পরিচালিত কলকাতার ছবি ‘তোমাকে চাই’। সাফটা চুক্তির আওতায় আমদানী করা এই ভারতীয় বাংলা ছবি বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে। সম্প্রতি ছবিটি চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে।

কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ও সুরিন্দার ফিল্মস প্রযোজিত ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়। ১ ফেব্রুয়ারি সরস্বতী পূজার দিন ছবিটি কলকাতায় মুক্তি পায়।

বাংলাদেশে ছবিটি আমদানী করেছে তিতাস কথাচিত্র। প্রতিষ্ঠানটির কর্ণধার আবুল কালাম বলেন, ‘ছাড়পত্র পেয়েছি, এবার হলগুলো চূড়ান্ত করব। ’ সাফটা চুক্তির আওয়াতায় এর আগে ‘বেপরোয়া’, ‘অভিমান’, ‘বেলা শেষে’, ‘ওয়ান্টেড’সহ ১০টি ভারতীয় বাংলা ও হিন্দি ছবি এ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছে।

basic-bank

Be the first to comment on "ঢাকায় মুক্তি পেতে যাচ্ছে ভারতীয় বাংলা ছবি"

Leave a comment

Your email address will not be published.


*