শিরোনাম

সীতাকুণ্ডে মাইক্রোবাস পুকুরে, নিহত ৩

নিউজ ডেস্ক : সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়ায় স্থানীয় একটি রোলিং মিলের সামনে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন।

শনিবার, ২০ মে সকাল পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মনিকা রানী দাশ (৪৫),মো. সোলায়মান (৬০) ও মো. নাসির (৫০)।

হাইওয়ে পুলিশের কুমিরা ফাঁড়ির এসআই মো. মনিরুজ্জামান জানান, চট্টগ্রাম থেকে মীরসরাইয়ের বারৈয়ারহাট যাওয়ার পথে যাত্রীবাহী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়।

আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

basic-bank

Be the first to comment on "সীতাকুণ্ডে মাইক্রোবাস পুকুরে, নিহত ৩"

Leave a comment

Your email address will not be published.


*