শিরোনাম

প্লাস্টিক সার্জারি করে চেহারা বদলে ফেলেছেন যেসব বলিউড নায়িকা

নিউজ ডেস্ক: প্রথম ফিল্ম ‘রব না বনা দে জোড়ি’-তে অনুষ্কার যে চেহারা দেখা গিয়েছিল এখন আর তা দেখতে পাবেন না। ইতিমধ্যে সার্জারি করিয়ে ঠোঁটদুটিকে সরু করে নিয়েছেন অনুষ্কা। তাঁর চোয়ালের হাড়ও উঁচু ছিল আগে। তাও এখন সার্জারি করে অনেকটা নামিয়ে নিয়েছেন তিনি।

শারীরিক সৌন্দর্য তাঁদের পেশার অন্যতম মূলধন। সেই সৌন্দর্যকে আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য তাঁরা অনেক সময়েই তাঁদের প্রকৃতিদত্ত রূপের ওপর নির্ভর না করে তার ওপর ছুরি-কাঁচি চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। এখানে রইল এমন কিছু বলিউড হিরোইনের কথা যারা প্লাস্টিক সার্জারি বা কসমেটিক সার্জারি করে নিজেদের চেহারা বদলে ফেলেছেন—
https://i.ytimg.com/vi/m3OnQeHyETs/maxresdefault.jpg

১. অনুষ্কা শর্মা:
প্রথম ফিল্ম ‘রব না বনা দে জোড়ি’-তে অনুষ্কার যে চেহারা দেখা গিয়েছিল এখন আর তা দেখতে পাবেন না। ইতিমধ্যে সার্জারি করিয়ে ঠোঁটদুটিকে সরু করে নিয়েছেন অনুষ্কা। তাঁর চোয়ালের হাড়ও উঁচু ছিল আগে। তাও এখন সার্জারি করে অনেকটা নামিয়ে নিয়েছেন তিনি।

২. কঙ্গনা রানৌত:
‘গ্যাঙ্গস্টার’ সিনেমার সেই কোঁকড়া চুল সম্পন্না কঙ্গনার ছবির পাশে এখনকার কঙ্গনার ছবি রেখে বিচার করলেই বুঝতে পারবেন পার্থক্যটা। প্লাস্টিক সার্জারির ম‌াধ্যমে ঠোঁট ও স্তনের আকৃতি বদলে নেন কঙ্গনা।

৩. প্রিয়ঙ্কা চোপড়া:
প্রিয়ঙ্কা যখন ২০০০ সালে মিস ওয়ার্ল্ড হয়েছিলেন তখন তাঁর ঠোঁটযুগল ছিল বেশ মোটা। এখন তাঁর ওষ্ঠাধর বেশ সরু। কীভাবে হল এমনটা? কীভাবে আর, প্লাস্টিক সার্জারির দৌলতে।

৪. শিল্পা শেট্টি:
‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’র সেই শ্যামবর্ণা স্ফীত নাক সম্পন্না শিল্পাকে এখন আর দেখতে পাবেন  না। পরপর বেশ কয়েকটা কসমেটিক সার্জারি করিয়ে নিজের গায়ের রঙ ফর্সা করিয়ে নিয়েছেন তিনি। নাকের আয়তনও সরু করে নিয়েছেন।

৫. করিনা কপুর:
প্রথম যখন অভিনয় করতে আসেন করিনা তখন তাঁর গালের হাড় ছিল উঁচু। চোয়ালের হাড়ও বেশ উঁচু ছিল। এখন আর তেমনটা নেই করিনার মুখে। সবটাই কসমেটিক সার্জারির কামাল।

৬. আয়েশা টাকিয়া:
ইনি বিখ্যাত তাঁর ব্রেস্ট অগমেন্টেশনের জন্য। কসমেটিক সার্জারির দৌলতে নিজের স্তনের কাপ সাইজ বেশ কয়েক ধাপ বাড়িয়ে নিয়েছেন আয়েশা।

basic-bank

Be the first to comment on "প্লাস্টিক সার্জারি করে চেহারা বদলে ফেলেছেন যেসব বলিউড নায়িকা"

Leave a comment

Your email address will not be published.


*