শিরোনাম

সিরিয়ায় জোড়া বোমা হামলায় নিহত ২০

নিউজ ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কের নিকটবর্তী সৈয়দা জয়নব শহরের একটি মসজিদের কাছে আত্মঘাতী বোমা ও গাড়িবোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।

সিরিয়ায় শিয়াদের প্রধান এই মসজিদটির কাছে চালানো হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা অন্তত আটজন নিহত হওয়ার কথা জানিয়েছে। কিন্তু যুক্তরাজ্য-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহতের সংখ্যা বেড়ে অন্তত ২০ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৩ জন বেসামরিক ও অপর সাতজন সরকারপন্থি বেসামরিক বাহিনীগুলোর সদস্য বলে জানিয়েছে অবজারভেটরি। হামলার এ ঘটনায় আরো ৫৫ জন আহত হওয়ার কথা জানিয়েছে বিবিসি।

আহতদের মধ্যে অনেকের অবস্থা সঙ্কটজনক হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে অবজারভেটরি।

basic-bank

Be the first to comment on "সিরিয়ায় জোড়া বোমা হামলায় নিহত ২০"

Leave a comment

Your email address will not be published.


*