নিউজ ডেস্ক : মৌসুম-সূচক ফুটবল টুর্নামেন্টে ফেডারেশন কাপের শিরোপা জিতেছে আবাহনী লিমিটেড। আজ সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনালে ১-০ গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়ে পাঁচ বছর পর এই আসরের শিরোপা জিতেছে তারা।
২০১১ সালে সর্বশেষ ফেডারেশন কাপের শিরোপা জিতেছিল আবাহনী। দীর্ঘদিন পর নীল-আকাশি শিবির এই আসরের শিরোপা জিতল।
ম্যাচের ১১ মিনিটে আবাহনীর পক্ষে জয়সূচক গোলটি করেন ইংলিশ মিডফিল্ডার লি টাক। মাঝমাঠ থেকে মিডফিল্ডার নাবিব নেওয়াজ জীবনের থ্রু-পাস ধরে বাঁ প্রান্ত দিয়ে ঢুকে লি টাক জালে জড়ান বল। আরামবাগ গোলরক্ষক মিতুল হাসান শত চেষ্টা করেও গোলটি রুখতে পারেননি।
পরবর্তী সময়ে অনেক আক্রমণ রচনা করেও আর কোনো গোল আদায় করতে পারেনি আবাহনী। তেমনি আরামবাগও কোনো সাফল্য আদায় করতে পারেনি। তাই হেরে মাঠ ছাড়তে হয়েছে তাদের।

Be the first to comment on "ফেডারেশন কাপ আবাহনীর"