নিউজ ডেস্ক : বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। টলিউডে পা রেখেই নিজের জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। দুই বাংলাতেই রয়েছে তার জনপ্রিয়তা। এ পর্যন্ত বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তিনি। অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেও তুমুল সমালোচিত হয়েছেন জয়া। চরিত্রের প্রয়োজনে ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি নেই এই অভিনেত্রীর। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
কলকাতার ‘ঈগলের চোখ’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন জয়া। এতে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন তিনি। ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়ে বিতর্কের মুখে পড়ার ভয় হয় কি না জানতে চাইলে জয়া বলেন, না! অভিনেত্রী হিসেবে যা যা করা উচিত, তা করতে কোনো দিনও ভয় করবে না। গল্পের প্রয়োজনে যদি ঘনিষ্ঠ দৃশ্য করতে হয়, তবে কেন করব না! আমি যখন যে কাজটি করি, তা মন দিয়ে করি।
জয়া জানান, যতদিন অভিনয় করতে ভালো লাগবে, নিজের পুরোটা দিয়েই করবেন। যেদিন ভালো লাগবে না, সেদিন সব ছেড়ে হয়তো অন্য কিছু করবেন তিনি।

Be the first to comment on "চরিত্রের প্রয়োজনে ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি নেই জয়ার"