নিউজ ডেস্ক : বাউফলের কালাইয়া ইউপির কপুরকাঠি গ্রামের মৃত অক্কুর মিস্ত্রীর ছেলে পল্লী চিকিৎসক অশোক চন্দ্র মিস্ত্রী (৪২) নিখোঁজ হওয়ার দুই দিন পরেও সন্ধান পাওয়া যায়নি। তিনি শনিবার রাত সারে ৯টার দিকে বিশেষ কাজের কথা বলে ঘর থেকে বেড় হয়ে আর ফিরে আসেনি। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েও তাঁর কোন সন্ধান করতে পানেনি।
এ ব্যাপারে ওই পল্লী চিকৎকের ছোট ভাই রিপন মিস্ত্রী (৩০) রবিবার রাতে বাউফল থানায় একটি জিডি করেছেন। (জিডি নং-৯২৪ তারিখ-২৪/৭/১৬) পল্লী চিকিৎসক অশোক চন্দ্র মিস্ত্রী এক সন্তানের জনক। তাঁর স্ত্রী নুপুর মিস্ত্রী জানান, তার স্বামীর সাথে কারোও বিরোধ নেই। এ ব্যাপারে বাউফল থানার ওসি তদন্ত সাইদুল ইসলাম জানান, এঘটনাটি তারা গুরুত্ব সহকারে খতিয়ে দেখছেন।

Be the first to comment on "বাউফলে পল্লী চিকিৎসক নিখোঁজ"