নিউজ ডেস্ক : এবার আইনি ঝামেলায় অক্ষয় কুমার অভিনীত জলি এলএলবি ২। তাদের ব্র্যান্ডকে অপমান করার অভিযোগে এই সিনেমার বিরুদ্ধে আইনি নোটিশ দিল জুতা প্রস্তুতকারক সংস্থা বাটা।
বাটার অভিযোগ, জলি এলএলবি ২–এর ট্রেলারে দেখা যাচ্ছে বাটার জুতা নিম্নমানের বলে ছুঁড়ে ফেলে দিচ্ছেন অক্ষয় কুমার। নোটিসে বলা হয়েছে, ইচ্ছাকৃতভাবে এই সংলাপ রাখা হয়েছে। অক্ষয় প্রতিযোগী জুতা সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর।
নোটিশে আরও বলা হয়েছে, এখনই ট্রেলার তুলে নেয়া উচিত। তাছাড়া লিখিত ক্ষমা চাইতে হবে। তবে ট্রেলারে এবং সিনেমায় যদি বিজ্ঞপ্তি দিয়ে ‘ভুলবশত’ কথাটি লেখা থাকে তবে ছাড় দেয়া হবে। নোটিশ জারি করা হয়েছে প্রযোজক সংস্থা ফক্স স্টার স্টুডিওস ইন্ডিয়া, এক্সিকিউটিভ প্রোডিউসার নারিন কুমার, কোম্পানির ডিরেক্টর দীপক জ্যাকব এবং অমিত শাহ, লেখক-পরিচালক সুভাষ কাপুর, দুই অভিনেতা—অক্ষয় কুমার এবং অনু কাপুরের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে। সুভাষ কাপুর নোটিশ পাওয়ার কথা স্বীকার করেছেন।
সূত্র: আজকাল

Be the first to comment on "আইনি ঝামেলায় অক্ষয় অভিনীত জলি এলএলবি ২"