শিরোনাম

আর্সেনালের গোল উৎসব

 নিউজ ডেস্ক : নিজেদের মাঠেই অতিথিদের গোল হজম করতে হলো সাউথ্যাম্পটনকে। দেওয়া হলো না একটিও গোল। থিও ওয়ালকটের দারুণ হ্যাটট্রিকে ৫-০ গোলে জিতেছে এফএ কাপের পঞ্চম রাউন্ডে উঠেছে আর্সেন ভেঙ্গারের দল।

শনিবার চতুর্থ রাউন্ডের ম্যাচটিতে প্রতিপক্ষের মাঠে প্রথম গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আর্সেনালকে। ১৫ তম মিনিটে লুকাজ পেরেসের পাস থেকে দারুণ এক শটে দলকে এগিয়ে দেন ওয়েলবেক। ৭ মিনিট পর ডি-বক্সের মধ্যে থেকেই ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

৩৬তম মিনিটে ওয়েলবেকের পাস পেয়ে খুব কাছ থেকে ওয়ালকট ব্যবধান আরও বাড়ায়। বিরতির আগেই আর্সেনালের জয় প্রায় নিশ্চিত হয়ে যায়। কিন্তু গোল উৎসব থামেনি। ৬৯তম মিনিটে আলেক্সিস সানচেসের বাড়ানো বল ডি-বক্সের মধ্যে থেকে ওয়ালকট জালে পাঠালে গোলসংখ্যা হয় ৪টি। এরপর ৮৪তম মিনিটে নীচু শটে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। এই গোলেও অবদান ছিল চিলির স্ট্রাইকার সানচেসের।

 

basic-bank

Be the first to comment on "আর্সেনালের গোল উৎসব"

Leave a comment

Your email address will not be published.


*