শিরোনাম

ইনুর কাছে কাফনের কাপড় পাঠিয়ে মৃত্যুর হুমকি

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কাছে আজ সকালে কাপনের কাপড় পাঠিয়ে তার জীবনের প্রতি হুমকি দেয়া হয়েছে। মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও জাসদের সহকারী প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন জানান, আজ সকাল ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) অফিসের সিড়িঁতে কাপনের কাপড়সহ একটি প্যাকেট পাওয়া যায়।
তিনি জানান, প্যাকেটের মধ্যে লাল কালিতে ক্রসমার্ক দেয়া মন্ত্রীর একটি ছবি এবং সাদা কাগজে লাল কালিতে বাংলায় লেখা রয়েছে, ‘কোরআনের আইন অমান্যের জন্য ইনুর মৃত্যু পরোয়ানা।’
তিনি আরও জানান, আরেকটি সাদা কাগজে আরবী ভাষায় আরো কিছু লেখা রয়েছে। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

basic-bank

Be the first to comment on "ইনুর কাছে কাফনের কাপড় পাঠিয়ে মৃত্যুর হুমকি"

Leave a comment

Your email address will not be published.


*