শিরোনাম

ইয়েমেনে নৌকায় হামলায় নিহত ৪২

নিউজ ডেস্ক : ইয়েমেনের হুদাইদাহ উপকূলে সোমালি শরণার্থীবোঝাই একটি নৌকায় বিমান হামলায় ৪২ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
উপকূলের কর্মকর্তারা জানান, ইয়েমেন থেকে শরণার্থীবোঝাই করে একটি নৌকা সুদানে দিকে যাচ্ছিলো। এসময় নৌকাটি হুদাইদাহ উপকূলের কাছে এলে একটি অ্যাপাচি বিমান তাদের ওপর হামলা চালায়।
এতে ৪২ জনের মৃত্যু ও বেশ কয়েকজন আহত হয়। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

basic-bank

Be the first to comment on "ইয়েমেনে নৌকায় হামলায় নিহত ৪২"

Leave a comment

Your email address will not be published.


*