নিউজ ডেস্ক : অভিনয়ের পর এবার ছবি পরিচালনায় হাত দিতে চলেছেন ইমরান খান। শোনা যাচ্ছে তেমনই।
তিনি নাকি এখন পুরোদমে ছবি পরিচালনার কাজই করতে চান।
সূত্রের খবর, তিনি নাকি এখন চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। ইমরানের সঙ্গে একই চিত্রনাট্যের উপর কাজ করছেন আয়েশা দে ভিত্রেও। তিনি হেয়ারস্টাইলিস্ট ও লেখিকা। ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি, মেরে ব্রাদার কী দুলহন, জানে তু ইয়া জানে না-এর মতো ছবি করেছেন তিনি।
শোনা গেছে, নিজের পরিচালিত ছবিতে অভিনয় করবেন না ইমরান। শেষ তাঁকে দেখা গেছে কাট্টি বাট্টি ছবিতে। সেখানে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন কঙ্গনা রানাওয়াত।
এবার পরিচালনায় ইমরান খান

Be the first to comment on "এবার পরিচালনায় ইমরান খান"