শিরোনাম

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২৪-২৮ নভেম্বর

নিউজ ডেস্ক : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য পাঁচটি ইউনিটে মোট আবেদন পড়ে ৩০ হাজার ৯০৩টি (ক ইউনিটে ৫৩২৯টি, খ ইউনিটে ৬৬২৭টি, গ ইউনিটে ৫৬০৩টি, ঘ ইউনিটে ১১ হাজার ৮৮৬টি এবং ঙ ইউনিটে ১৪৫৮টি)। এবার ৫টি ইউনিটে মোট ১৯টি বিভাগে সর্বমোট আসন সংখ্যা ১০৪০টি। অর্থাৎ প্রতিআসনের জন্য প্রতিযোগিতা করবে ৩০ জন শিক্ষার্থী। ক ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৪ নভেম্বর, খ ইউনিটের ২৫ নভেম্বর, গ ইউনিটের ২৬ নভেম্বর, ঘ ইউনিটের ২৭ নভেম্বর এবং ঙ ইউনিটের ২৮ নভেম্বর ২০১৬ তারিখে অনুষ্ঠিত হবে। ৫টি ইউনিটে মোট ১৯টি বিভাগে ভর্তীচ্ছু ছাত্রছাত্রীরা গত ২ অক্টোবর থেকে ১২ নভেম্বর ২০১৬ তারিখ পর্যন্ত টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে ঝগঝ পদ্ধতিতে আবেদন করে। পরীক্ষার্থীদের প্রবেশপত্রে সদ্য তোলা এবং স্পষ্ট ছবি লাগাতে হবে। সকল পরীক্ষার্থী পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন, ডিজিটাল ঘড়ি বা অন্য কোনো ইলেক্ট্রনিক্স ডিভাইস সাথে নিয়ে আসতে পারবে না। ভর্তি পরীক্ষার আসনবিন্যাস ও অন্যান্য তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.jkkniu.edu.bd) এ পাওয়া যাবে।

basic-bank

Be the first to comment on "কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২৪-২৮ নভেম্বর"

Leave a comment

Your email address will not be published.


*