শিরোনাম

করণের পরিচালনায় এবার হিন্দিতে ‌মারাঠি ‘সৈরত’

নিউজ ডেস্ক : এই বছরের এপ্রিলেই মুক্তি পেয়েছে মারাঠি সিনেমা ‘সৈরত’। নবাগত দুই নায়ক নায়িকা অভিনীত এই চলচ্চিত্র ১০০ কোটির ব্যবসা করে মারাঠি চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে ইতিহাস তৈরি করেছে। এবার এই ছবিই হিন্দিতে পুনর্নিমাণ করতে চলেছে‌ন করণ জোহর। রিঙ্কু রাজগুরু এবং আকাশ থোসার অভিনীত এই ছবি সফল হওয়ার পরই শোনা গিয়েছিল বলিউডের বহু পরিচালক সিনেমাটি নতুন করে তৈরি করতে ইচ্ছুক।
তবে সময় নষ্ট না করে পরিচালক ও প্রযোজকের সঙ্গে পাকা কথা বলে ফেললেন করণ। সূত্রের খবর, করণের ধর্ম প্রোডাকশন এবং জি একসঙ্গে সিনেমাটি প্রযোজনা করবে। ছবির কাহিনী এক থাকলেও একটু বদল আনবেন করণ। স্ক্রিপ্ট বদলানোর প্রাথমিক কাজও শুরু হয়ে গেছে। আগামী বছরেই শুটিং শুরু করতে আগ্রহী পরিচালক।
সূত্র: ‌আজকাল

basic-bank

Be the first to comment on "করণের পরিচালনায় এবার হিন্দিতে ‌মারাঠি ‘সৈরত’"

Leave a comment

Your email address will not be published.


*