নিউজ ডেস্ক : ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবরের মুক্ত মঞ্চের সামনে এসে দাঁড়ালেন এক তরুণী। এরপরই কোথা থাকা হুড়মুড় করে ছুটে এলো অসংখ্য, অনেক গুলো কুকুর কোনো বিদেশি কুকুর নয়। সব রাস্তার কুকুর। এক পাল রাস্তার কুকুর এক তরুণীকে ঘিরে ধরেছ, বাব্বাহ! কী আতঙ্কের কথা। ভয়ের কথা। শিকারি কুকুরের কথা আলাদা। এখনকার ছেলেমেয়েরা কোনো রাস্তায় কুকুর দেখলে সেদিক দিয়ে পা মাড়ানোর কথা চিন্তা করেন না। কিন্তু এই তরুণীর শরীরেও উঠে পড়েছে একটা কুকুর। কী রোমহর্ষক ব্যাপার রে বাবা! বিষয়টা ভাবলেই তো অনেকেই শিউরে উঠবে এই বলে কখন না কুকুরটা দাঁত বসিয়ে দেয়। তারপর ভ্যাকসিন।না এমন কিছুই নাই। ধানমন্ডি লেকের যতগুলো কুকুর আছে সব কুকুর কুর্নিশ করে এই তরুণীকে। তরুণীর নাম তন্বী। থাকেন ফার্মগেট। কিন্তু কেন কুর্নিশ করে কুকুরগুলো? এর যথেষ্ট কারণ আছে। গল্পটা বলার জন্য একটু পেছনে চলে যেতে হবে। কুকুরকে ভালোবাসেন তন্বী। শুধু কুকুর না সব প্রাণীর প্রতিই অপরীসীম ভালোবাসা রয়েছে তাঁর। তখনও ঢাকায় আসেন নি ভালোবাসা গ্রামে। গ্রাম থেকে ঢাকায় আসার সময় তিনি দেখতে পেলেন এক কুকুর ছানা। গাড়ির চাকায় পিষ্ট হয়ে নিমিষেই মরে গেল। ভয়ঙ্কর কষ্ট লাগল কিশোরী তন্বীর হৃদয়ে। ঢাকায় এলেন। ইন্টারমিডিয়েটে ভর্তি হলেন ধানমন্ডির একটি কলেজে। কলেজ আসার সময়েই ফার্মগেটেই দেখলেন একটি কুকুরের বাচ্চার লেজ কেটে নেওয়া হয়েছে। ফের সেই কষ্ট হৃদয় ছুঁয়ে গেল। কেন কষ্ট দেওয়া হবে আভবে? টের পেলেন হৃদয়ে এই প্রাণীটির প্রতি প্রবল মমত্ববোধ রয়েছে। ওই সময়ে মাঝে মাঝে ক্লাস না থাকলে ধানমন্ডি লেকে বন্ধুদের সাথে আসতেন। দেখতেন কতগুলো কুকুর এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। দু একটাকে কাছে ডাকতেন। ব্যাগে যা থাকতো তাই খেতে দিতেন। এরপরে দেখলেন যে সংখ্যাটা ক্রমশ বাড়তে লাগল। কিছুদিন পর তিনি খেয়াল করলেন প্রতিদিনই লেকে আসছেন আর কুকুর গুলোকে খাবার দিচ্ছেন। আর কুকুর দিন বাড়ছে। সেটা ২০০৯ সালের ঘটনা।
তন্বীর টিফিন খরচ ১০০ টাকা। পরিবার থেকে এটাই দেওয়া হতো। তন্বী ১০০ টাকা থেকে ৫০ টাকা প্রতিদিন আলাদা করে ফেলতেন এবং এই টাকায় ধানমন্ডি লেকের কুকুরগুলোর খাবার যোগান দিতেন। দৈনিক। কুকুরগুলো ধীরে ধীরে এতোটাই তন্বীর ভক্ত হয়ে গেল যে। তন্বীর গন্ধ পেলেই তারা কোত্থেকে বাঁধ ভেঙে চলে আসে। এর উদাহরণ কি হ্যামিলনের বাঁশিওয়ালা হতে পারে? মনে হয় না। সেটা তো ছিল বাঁশির যাদু। আর তন্বীর এটা ভালোবাসার যাদু। এটা একদিন কিংবা দুইদিনের গল্প না। তন্বী ২০০৯ সাল থেকে কুকুরগুলোকে নিয়মিত খাইয়ে আসছেন। ধানমন্ডি লেকের মুক্ত মঞ্চ ও আশেপাশের সব কুকুর তন্বীর শিকারি। তন্বীর কুকুর প্রীতি কিংবা তন্বীর প্রতি কুকুরের আনুগত্য দেখে লেখে আসা মানুষেরা বিস্ময় নিয়ে ফিরে যায়।

Be the first to comment on "কুকুরদের জন্য ‘বিরল’ ভালোবাসা এক তরুণীর (ভিডিও সহ)"