নিউজ ডেস্ক : রাজধানী খিলগাঁওয়ে র্যাবের চেকপোস্টে হামলা চেষ্টাকারীর দেহে বিস্ফোরক রয়েছে। তা নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে বোম ডিসপোজাল ইউনিট কাজ করছে।
র্যাব-৩-এর সিও লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ গণমাধ্যমকে একথা জানিয়েছেন। তিনি বলেন, ‘হামলাকারীর বডির সঙ্গে বিস্ফোরক রয়েছে। তা নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। আমাদের বোম ডিসপোজাল টিম কাজ করছে। ’
শনিবার ভোররাত সাড়ে ৪টার দিকে খিলগাঁওয়ের শেখের জায়গা এলাকায় র্যাবের চেকপোস্টে অজ্ঞাত পরিচিত দুর্বৃত্ত হামলার চেষ্টা চালিয়েয়েছে। বিস্ফোরকসহ মোটরসাইকেলে করে এক দুর্বৃত্ত চেকপোস্টে প্রবেশের চেষ্টা করলে র্যাব সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে ওই দুর্বৃত্ত গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় দুই র্যাব সদস্যও আহত হয়েছেন। তাদের মুগদা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খিলগাঁওয়ে নিহত হামলাকারীর দেহে বিস্ফোরক বাধা রয়েছে

Be the first to comment on "খিলগাঁওয়ে নিহত হামলাকারীর দেহে বিস্ফোরক বাধা রয়েছে"