শিরোনাম

গণতন্ত্রের পরিবর্তে অসুস্থ ধারার রাজনীতি প্রাধান্য পাচ্ছে: নোমান

নিউজ ডেস্ক : স্বাধীনতার ৪৩ বছর পার হয়েছে তবে এখনও দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়নি। এর পরিবর্তে অসুস্থ ধারার রাজনীতি প্রাধান্য পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

আজ শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ নিউ জেনারেশন পার্টি (বিএনজিপি) ‘রাজনীতিতে সুস্থধারা ফিরিয়ে আনতে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আবদুল্লাহ আল নোমান বলেন, এখন এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে একটি ভোট দেওয়ার জন্য আন্দোলন ও সংগ্রাম করতে হচ্ছে। এই অবস্থা একমাত্র পরিবর্তন করতে পারে বুলেটের চেয়েও শক্তিশালী ব্যালট। ব্যালট যাতে নিশ্চিতভাবে বাক্সে দেওয়ার অধিকার ও সুযোগ জনগণ পায়, তা নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন, দলীয় শৃঙ্খলা, দুর্নীতিমুক্ত ও যোগ্য নেতৃত্ব দিতে পারলে বিএনপি আন্দোলন, সংগ্রামের মধ্যে দিয়ে কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে পারবে বলেও জানান তিনি।

basic-bank

Be the first to comment on "গণতন্ত্রের পরিবর্তে অসুস্থ ধারার রাজনীতি প্রাধান্য পাচ্ছে: নোমান"

Leave a comment

Your email address will not be published.


*