শিরোনাম

গাইবান্ধার ছয়জনের বিরুদ্ধে চার অভিযোগ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের মামলায় গাইবান্ধার ছয় আসামির বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। একই মামলার ছয় আসামির মধ্যে মো. রঞ্জু মিয়া গ্রেফতার হয়ে কারাগারে আছেন।

পলাতক আসামিরা হলেন- আব্দুল জব্বার, মো. জাফিজার রহমান, আব্দুল ওয়াহেদ, মমতাজ আলী ব্যাপারী ও আজগর হোসেন খান।
তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের চারটি অভিযোগ আনা হয়েছে। আজ বুধবার রাজধানীর ধানমণ্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। একাত্তরের মুক্তিযুদ্ধে সাধারণ মানুষদের ওপর হামলা, হত্যা ও ৫০টি বাড়িতে লুটপাট এবং খুঁজে খুঁজে মুক্তিযোদ্ধাদের ওপর হামলার অভিযোগ রয়েছে গাইবান্ধা জেলার নান্দিদা ও ফুলবাড়ি গ্রামের এই বাসিন্দাদের বিরুদ্ধে।

গত ২৯ মে ওই ছয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। সে সময় মো. রঞ্জু মিয়াকে গ্রেফতার করা হলেও বাকি পাঁচজনকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গ্রেপ্তারকৃত মো. রঞ্জু মিয়াকে ট্রাইব্যুনালের অনুমোদনক্রমে সেফহোমে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আগামী ২৮ ডিসেম্বর তাদের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে ট্রাইব্যুনালে।

basic-bank

Be the first to comment on "গাইবান্ধার ছয়জনের বিরুদ্ধে চার অভিযোগ"

Leave a comment

Your email address will not be published.


*