শিরোনাম

জুড়ীতে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে ইউপি সদস্য নিহত

নিউজ ডেস্ক : মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পিকআপ ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে ফয়জুর রহমান ফজলু (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) এক নম্বর ওয়ার্ডের সদস্য। শনিবার (১৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে জুড়ী উপজেলার মানিকসিংহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফজলুর বাড়ি তালিমপুর ইউনিয়নের বাহারপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কুলাউড়া থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে বড়লেখা ফিরছিলেন ফজলু। পথে মানিকসিংহ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হলে অটোরিকশাটি উল্টে যায়।
এ সময় ফজলু অটোরিকশা থেকে রাস্তার পাশের খাদে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা এ অবস্থায় ফজলুকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

basic-bank

Be the first to comment on "জুড়ীতে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে ইউপি সদস্য নিহত"

Leave a comment

Your email address will not be published.


*