নিউজ ডেস্ক : জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণে আগ্রহীদের জীবন-বৃত্তান্তসহ আগামী ১৮ নভেম্বরের মধ্যে আবেদনপত্র পাঠানোর আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায় আ’ লীগ।
সংবাদ বিঞ্জপ্তিতে আরো বলা হয়, রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এ জীবন বৃত্তান্ত পাঠাতে হবে। এতে বলা হয়, আবেদনপত্রের সাথে প্রার্থীর সদ্য তোলা দু’কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযোজন করতে হবে।
উল্লেখ্য,আগামী ২৮ ডিসেম্বর বুধবার দেশের ৬১টি জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Be the first to comment on "জেলা পরিষদ নির্বাচন: আগ্রহীদের আবেদনপত্র পাঠানোর আহ্বান আ’লীগের"