নিউজ ডেস্ক : গাজীপুরের টঙ্গী মিলগেট এলাকায় একটি তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা ১২টা ২৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক ভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
ফায়ার সার্ভিক কন্ট্রোল রুম থেকে ডিউটি অফিসার পলাশ চন্দ্র মোদক আগুনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।

Be the first to comment on "টঙ্গীতে তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট"