শিরোনাম

ট্রাম্পের সাফল্য থেকে প্রেরণা নিয়েছে ইউরোপের ডানপন্থী দলগুলো

নিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের সাফল্য থেকে প্রেরণা নিয়েছে ইউরোপের ডানপন্থী দলগুলো। নির্বাচনী প্রচারে এই প্রেরণাকে দলগুলো কাজে লাগাবে।
ডানপন্থী দলগুলো গতকাল রবিবার জার্মানির কোবলেজ শহরে ‘ইউরোপের মুক্তি’ শীর্ষক সম্মেলনে ২০১৭ সালকে ইউরোপীয় দেশপ্রেমিকদের উত্থানের বছর বলে ঘোষণা দিয়েছেন।
ওই দলগুলোর মধ্যে রয়েছে ইউরোপীয় ঐক্যের বিরোধী, অভিবাসী ও ইসলামবিদ্বেষী দল হিসেবে পরিচিত অলটারনেটিভ ফর ডয়েচল্যান্ড বা জার্মানির জন্য বিকল্প, ফ্রান্সের ডানপন্থী দল ন্যাশনাল ফ্রন্ট (এফএন), হল্যান্ডের ফ্রিডম পার্টি (পিভিভি) ও অস্ট্রিয়ার ফ্রিডম পার্টির (এফপিও) সভাপতিসহ যুক্তরাজ্য ও ইতালির প্রতিনিধিরা।
সম্মেলনে ছয়টি দেশ থেকে আসা প্রতিনিধিরা ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) স্বৈরশাসক বলে অভিহিত করেছেন।
সম্মেলনে ‘জার্মানির জন্য বিকল্প’ দলটির সভানেত্রী ফ্রাউকে পেট্র বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় জনগণের ক্ষমতা হরণ করেছে।
ফ্রান্সের কট্টরবাদী ফ্রন্ট ন্যাশনালের নেতা ও এই বছর প্রেসিডেন্ট পদপ্রার্থী মেরিনা লি পেন, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের সমালোচনা করেন। তিনি বলেন, ম্যার্কেল জার্মানির জনগণের মতামত উপেক্ষা করে শরণার্থীদের গ্রহণ করেছেন। তিনি আরও বলেন, ইইউ জোটের মৃত্যু ঘটছে অথচ তাঁরা অনুধাবন করতে পারছেন না।
অস্ট্রিয়ার জাতীয়তাবাদী দলের নেতা গ্রেট ভল্ডাস বলেন, এই কোবলেজ সম্মেলনের আলো ভবিষ্যতে সারা ইউরোপে ছড়িয়ে পড়বে।
সম্মেলনে অস্ট্রিয়ার জাতীয়তাবাদী হ্যারাল্ড ভিলমিস্কিও বক্তব্য দেন। এই বছরের মধ্যে ইউরোপের তিন দেশ হল্যান্ড, ফ্রান্স ও জার্মানির জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিজেদের শক্তি প্রদর্শনের উদ্দেশেই এই ধরনের সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
কোবলেজ শহরের একটি মিলনায়তনে এক হাজার লোকের উপস্থিতিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এর বাইরে তিন হাজার মানুষ ইউরোপীয় ডানপন্থী দলগুলোর সম্মেলনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন।

basic-bank

Be the first to comment on "ট্রাম্পের সাফল্য থেকে প্রেরণা নিয়েছে ইউরোপের ডানপন্থী দলগুলো"

Leave a comment

Your email address will not be published.


*