নিউজ ডেস্ক॥ ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের এসআই কমল কুমার রায়ের বাসা থেকে ১৬ রাউন্ড গুলিভর্তি একটি ৭.৬২ পিস্তল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল বুধবার রাত সোয়া ৮টার দিকে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল বলেন, এসআই কমল দাবি করেছেন গত মঙ্গলবার সকালে তার কালিবাড়ি এলাকার বাসা থেকে গুলিভর্তি পিস্তলটি চুরি হয়। তবে বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ায় খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি ।
এসময় তার বাসার ট্রাংক ভেঙে স্বর্ণালংকারও চুরি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে জিডিতে। একই সময় ঘর থেকে পিস্তলটিও চুরি হয়ে যায়। বুধবার সন্ধ্যার পর তিনি বিষয়টি অবহিত করেন। ওসি জানান, এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
ডিবির এসআই’র বাসা থেকে গুলি ভর্তি পিস্তল চুরি
ডিবির এসআই’র বাসা থেকে গুলি ভর্তি পিস্তল চুরি
Be the first to comment on "ডিবির এসআই’র বাসা থেকে গুলি ভর্তি পিস্তল চুরি"