শিরোনাম

তলবে হাইকোর্টে হাজির খাদ্যসচিব

নিউজ ডেস্ক : তলব আদেশে হাইকোর্টে হাজিরা দিয়েছেন খাদ্যসচিব এএম বদরুদ্দোজা ও খাদ্য অধিদফতরের মহাপরিচালক মোহম্মদ বদরুল হাসান। উচ্চ আদালতের নির্দেশের পরও সাত চাকরিপ্রার্থীকে নিয়োগ না দেয়ায় তাদেরকে তলব করা হয়।

ঐ তলব আদাশে সোমবার তারা আদালতে হাজির হন। আদালতের জিজ্ঞাসার জবাবে খাদ্য সচিব বলেন, খাদ্য পরিদর্শক পদে সাতজনের মধ্যে দুইজনকে নিয়োগ দেয়া হয়েছে। বাকি পাঁচজনকে নিয়োগের জন্য পিএসসিতে সুপারিশ পাঠানো হয়েছে। অবকাশের মধ্যেই এই নিয়োগ দেয়া সম্ভব হবে।

আদালত বলেছে, এ সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হলে আপনাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেয়া হবে। বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহম্মদ খসরুজ্জামানের ডিভিশন বেঞ্চে আজ এ সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয়।

খাদ্য পরিদর্শক পদে আবুল কালাম আজাদসহ সাত মুক্তিযোদ্ধার সন্তানকে নিয়োগ না দেয়ায় তারা হাইকোর্টে রিট করেন। ঐ রিটের পরিপ্রেক্ষিতে গত ৬ ডিসেম্বরের মধ্যে তাদেরকে নিয়োগের নির্দেশ দেয়া হয়। কিন্তু নিয়োগ না দিয়ে গরিমসী করে অধিদফতর। পরে তাদেরকে তলব করে হাইকোর্ট। খাদ্যসচিবের পক্ষে মোহম্মদ ইদ্রিসুর রহমান ও রিটকারীর পক্ষে ব্যারিস্টার ইব্রাহিম খলিল শুনানি করেন।

basic-bank

Be the first to comment on "তলবে হাইকোর্টে হাজির খাদ্যসচিব"

Leave a comment

Your email address will not be published.


*