শিরোনাম

দনিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ির দনিয়ায় একটি বাড়িতে রঙ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দলিল উদ্দিন হাওলাদার (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের গ্রামের বাড়ি বরিশালের মুলাদিতে। তিনি কদমতলীর মেরাজ নগরে থাকতেন।

যাত্রাবাড়ি থানার এসআই নূরুজ্জামান জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শ্রমিক দলিল উদ্দিন উত্তর দনিয়ার ৩০৩ নম্বরে রমজান আলী খানের ৬ তলা ভবনের চর্তুথ তলার রঙের কাজ করছিলেন। কাজ করার সময় পাশে রাস্তার বৈদ্যুতিক সঞ্চালনে লাইনে সঙ্গে লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে এস্ই নূরুজ্জামান জানান।

basic-bank

Be the first to comment on "দনিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু"

Leave a comment

Your email address will not be published.


*