শিরোনাম

দ্বিতীয় রাউন্ডে সেরেনা-মারে

নিউজ ডেস্ক : টেনিস তারকা রজার ফেদেরার, নোভাক জোকোভিচের পর উইম্বলডন চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন অ্যান্ডি মারে। অন্যদিকে, একই ইভেন্টে ২২টি গ্র্যান্ড স্লাম ছোঁয়ার মিশনে প্রত্যাশিত জয় পেয়েছেন সেরেনা উইলিয়ামস।

মঙ্গলবার লন্ডনের সেন্টার কোর্টে স্বদেশী লিয়াম ব্রোডিকে ৬-২, ৬-৩, ৬-৪ সেটে পরাজিত করেন মারে। র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় উইম্বলডন শিরোপার জন্য এবারের আসরে শুরুটা বেশ ভালোই করলেন ব্রিটিশ নাম্বার ওয়ান। তৃতীয় রাউন্ডের লক্ষ্যে চাইনিজ তাইপের লু ইয়েন হাসুনের মুখোমুখি হবেন তিনি।

অন্যদিকে, র‌্যাঙ্কিংয়ের ১৪৮ নম্বরে থাকা সুইজারল্যান্ডের আমরা স্যাডিকোভিককে সরাসরি সেটে হারালেও ম্যাচ শেষে নিজের সেরাটা দিতে ব্যর্থ হয়েছেন বলে অভিব্যক্তি প্রকাশ করেন বিশ্ব টেনিসের এক নম্বর সেরেনা।

এদিন, প্রথম সেটে ৬-২ গেমের দাপুটে জয়ই পান। তবে দ্বিতীয় সেটে খানিকটা প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েন সেরেনা। ৬-৪ গেমে জিতে প্রথম রাউন্ডের বাধা পার করেন ২১ বারের গ্র্যান্ড স্লাম জয়ী। পরের রাউন্ডে মার্কিন টেনিস তারকার প্রতিপক্ষ তারই স্বদেশী ক্রিস্টিনা ম্যাকহেল।

 

basic-bank

Be the first to comment on "দ্বিতীয় রাউন্ডে সেরেনা-মারে"

Leave a comment

Your email address will not be published.


*