শিরোনাম

পরীক্ষা দিতে অস্ট্রেলিয়া যাচ্ছেন হাফিজ

নিউজ ডেস্ক : বোলিং অ্যাকশন বৈধ অনুমোদন প্রাপ্তির পরীক্ষা দিতে চলতি সপ্তাহের শেষে অস্ট্রেলিয়া যাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকে নিষিদ্ধ পাকিস্তানি অফ-স্পিনার মোহাম্মদ হাফিজ।

আগামী ১৭ নভেম্বর ব্রিসবেনে এই পরীক্ষা পরিচালিত হবে বলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের এক মুখপাত্র নিশ্চিত করেছেন। আসন্ন অস্ট্রেলিয়া সফরে হাফিজকে দলে নিতে ইচ্ছুক পাকিস্তানি নির্বাচকরা, এমন ইঙ্গিত পাওয়া গেছে। সে কারণেই ব্রিসবেনে অবস্থিত আইসিসি অনুমোদিত বায়ো-মেকানিক্যাল পরীক্ষাগারে হাফিজের পরীক্ষা করাতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড।

আগামী ১৫ ডিসেম্বর থেকে ব্রিসবেনে শুরু হওয়া পূর্ণাঙ্গ সিরিজে পাকিস্তান স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে। এক বছরের মধ্যে দু’বার অবৈধ বোলিং অ্যাকশনের ফাঁদে পড়ে হাফিজকে গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকে নিষিদ্ধ করা হয়। ২০১৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে আবু ধাবীতে সর্বপ্রথম হাফিজের বোলিং অ্যাকশনকে অবৈধ ঘোষণা করা হয়। পুনঃপরীক্ষার পরে সবুজ সঙ্কেত পেলেও আবারো গলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচে তার বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করলে আইসিসি তাকে নিষিদ্ধ করে।

আইসিসির নিয়মানুযায়ী দুই বছরের মধ্যে কোনো বোলারকে যদি দু’বার অবৈধ বোলিংয়ের কারণে অভিযুক্ত করা হয় তবে তাকে অন্তত এক বছরের জন্য বোলিং থেকে নিষিদ্ধ করার এখতিয়ার আইসিসির রয়েছে। আগামী ১৪ নভেম্বর হাফিজের ব্রিসবেনের উদ্দেশ্যে পাকিস্তান ত্যাগের কথা রয়েছে। পরীক্ষার ফলাফল জানতে অন্তত দুই সপ্তাহ অপেক্ষা করতে হবে।

 

basic-bank

Be the first to comment on "পরীক্ষা দিতে অস্ট্রেলিয়া যাচ্ছেন হাফিজ"

Leave a comment

Your email address will not be published.


*