শিরোনাম

ফুলগাজী সীমান্তে মাদক ব্যবসায়ীদের হামলায় আনসার সদস্য নিহত

নিউজ ডেস্ক : ফেনীর ফুলগাজীর বদরপুর ভারত সীমান্তবর্তী এলাকায় মাদক ব্যবসায়ীদের হামলায় নওশের আলী নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও একজন। তবে নিখোঁজ ব্যক্তির নাম পাওয়া যায়নি। বিশ্বস্ত সূত্রে নিশ্চিত হওয়া গেলেও প্রশাসন এ ব্যাপারে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি।

আহত ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, বিজিবির কুমিল্লা জোনের সিওসি আসছেন। ওদিক থেকে আসছে বিএসএফও। পতাকা বৈঠকে মৃত্যুর খবর নিশ্চিত করা হবে। মারা গেলে মরদেহ ফেরত দেওয়া হবে। বুধবার (৮ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা নিশ্চিত হওয়া যায়।

এর আগে, মাদক ব্যবসায়ীদের কোপে আহত হন ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। এ সময় আহত হয়েছেন পুলিশ সদস্যসহ আরও ১০ জন।
তিনি জানান, বুধবার রাত ৯টার দিকে ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বদরপুর সীমান্তের খানাবাড়ী এলাকায় পুলিশসহ তিনি অভিযান চালান।

এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর হামলা চালান। আত্মরক্ষার্থে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পুলিশ ও আনসার সদস্যদের বাঁচাতে গেলে মাদক ব্যবসায়ীরা তাকে কুপিয়ে আহত করেন। তার হাত, বাহুসহ শরীরের বিভিন্ন অংশে কোপ লাগে। বর্তমানে তিনি ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

বর্তমানে বদরপুর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খানাবাড়ী ভারত সীমান্তে হওয়ায় বিজিবি ও পুলিশের অভিযানকালে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা সেই বাড়িতে অবস্থান নেন।

সোহেল রানা জানান, মাদক ব্যবসায়ীদের ধরার জন্য বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের ব্যবস্থা নিয়েছে।

basic-bank

Be the first to comment on "ফুলগাজী সীমান্তে মাদক ব্যবসায়ীদের হামলায় আনসার সদস্য নিহত"

Leave a comment

Your email address will not be published.


*