নিউজ ডেস্ক : নতুন নির্বাচন কমিশন গঠন ইস্যুতে আলোচনার জন্য রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে বঙ্গভবনে পৌঁছেছে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) একটি প্রতিনিধি দল। দলের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা সোমবার বিকাল সাড়ে তিনটায় বঙ্গভবনে প্রবেশ করেন।
হাসানুল হক ইনু ছাড়াও ১২ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার, কার্যকরি সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, সহ-সভাপতি মীর হোসাইন আক্তার, ইকবাল হোসাইন, অ্যাডভোটেক হাবিবুর রহমান শওকত, অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ, উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক এম এ করিম, স্থায়ী কমিটির সদস্য মোশাররফ হোসেন ও নাদের চৌধুরী।
বঙ্গভবনে জাসদের প্রতিনিধি দল

Be the first to comment on "বঙ্গভবনে জাসদের প্রতিনিধি দল"