শিরোনাম

বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষ ব্রেসওয়েলের!

নিউজ ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে চোটে জর্জর স্বাগতিক নিউজিল্যান্ড টিম। এবার চোটের কবলে পড়লেন ডান-হাতি পেসার ডগ ব্রেসওয়েল।

হাঁটুর ইনজুরিতে পড়ে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। স্বভাবতই দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলা হচ্ছে না তার।
নিউজিল্যান্ডের ঘরোয়া টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ খেলার সময় ইনজুরিতে পড়েন ব্রেসওয়েল। দ্য নাইটসের বিপক্ষে ফিল্ডিং করার সময় ইনজুরিতে পড়েন সেন্ট্রাল ডিস্ট্রিক্টের হয়ে খেলা এ পেসার। নিউজিল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ২৭ টেস্টে ৭২, ১৪ ওয়ানডেতে ১৮ এবং ১৪ টি-২০তে ১৭ উইকেট শিকার করেছেন তিনি।

নিউজিল্যান্ডের হয়ে সর্বশেষ আগস্টে টেস্ট সিরিজ খেলেছিলেন ব্রেসওয়েল। আর সর্বশেষ ভারত সফরে ওয়ানডে খেলেছিলেন তিনি। দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজে তাকে দলে নেয়নি নিউজিল্যান্ড। এমনকি অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাপেল-হ্যাডলি ট্রফিতে তাকে বিবেচনা করেনি নিউজিল্যান্ডের নির্বাচকরা। তবে আশায় ছিলেন বাংলাদেশের বিপক্ষে সিরিজে আবারো দলে সুযোগ পাবেন ব্রেসওয়েল। কিন্তু ইনজুরির কারনে ব্রেসওয়েলের সেই আশা শেষ হয়ে গেল।

basic-bank

Be the first to comment on "বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষ ব্রেসওয়েলের!"

Leave a comment

Your email address will not be published.


*