শিরোনাম

বাংলায় ঈদের শুভেচ্ছা জানালেন মার্কিন রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক : আজ মুসলিমের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা। ত্যাগের মহিমায়ময় বিশেষ এই দিনটি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থানে উদযাপিত হচ্ছে।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিশেষ বার্তা দিয়েছেন। এই তালিকায় যোগ দিয়েছেন বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। যুক্তরাষ্ট্র দূতাবাস, ঢাকার ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় বাংলা ভাষায় সবাইকে ঈদের শুভকামনা জানিয়েছেন তিনি।

বাংলাদেশে বিশেষ দিন ও উপলক্ষগুলোতে নানাভাবে শুভেচ্ছাবার্তা জানান মার্শা বার্নিকাট। বাঙালি উৎসবগুলোতে প্রায়ই তাকে দেখা যায় শাড়ি পরা অবস্থায়। এবারের ভিডিওটিতেও নীল জামদানি শাড়িতে বাঙালি সাজে দেখা গেছে মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটকে।

 

basic-bank

Be the first to comment on "বাংলায় ঈদের শুভেচ্ছা জানালেন মার্কিন রাষ্ট্রদূত"

Leave a comment

Your email address will not be published.


*