শিরোনাম

বিএফইউজে’র সভাপতি নড়াইলের দর্শনীয় স্থান পরিদর্শন

বিএফইউজে’র সভাপতি নড়াইলের দর্শনীয় স্থান পরিদর্শন

নড়াইল জেলা প্রতিনিধি : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও একুশে টেলিভিশনের সিইও মনজুরুল আহসান বুলবুলসহ সাংবাদিক নেতারা নড়াইলের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছেন। শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালা, এসএম সুলতানের ভাসমান শিশুস্বর্গ বা দ্বিতল নৌকা, নিরিবিলি পিকনিক স্পটসহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন। এ সময় সঙ্গে ছিলেন বিএফইউজের সহ-সভাপতি মনোতোষ বসু, নির্বাহী সদস্য মনিরুজ্জামান মনির, প্রণব দাস, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, এমএস সুলতানের ছাত্র চিত্রশিল্পী বলদেব অধিকারী, যমুনা টেলিভিশনের নড়াইল প্রতিনিধি রিফাত-বিন-ত্বহা, একুশে টেলিভিশনের নড়াইল প্রতিনিধি ও দৈনিক স্পন্দনের নিজস্ব প্রতিবেদক ফরহাদ খান, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লিবের সভাপতি উজ্জ্বল রায় œুসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুলসহ সাংবাদিক নেতারা এসএম সুলতানের বিভিন্ন চিত্রকর্ম, ভাসমান শিশুস্বর্গ (দ্বিতল নৌকা), নিরিবিলি পিকনিক স্পট ঘুরে দেখেন। এ সময় নিরিবিলিতে যাদুখেলা দেখে মুগ্ধ হন সবাই। এছাড়া মন্তব্য বইয়ে চিত্রশিল্পী এসএম সুলতান এবং নিরিবিলি পিকনিক স্পট সম্পর্কে মন্তব্য লেখেন একুশে টেলিভিশনের সিইও মনজুরুল আহসান বুলবুল।

basic-bank

Be the first to comment on "বিএফইউজে’র সভাপতি নড়াইলের দর্শনীয় স্থান পরিদর্শন"

Leave a comment

Your email address will not be published.


*