শিরোনাম

বৃষ্টিবিঘ্নিত দিনে ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান

নিউজ ডেস্ক : মেলবোর্ন টেস্টে বল মাঠে গড়ানোর আগেই আকাশ মুখ গোমড়া করে ছিল। ম্যাচের ৫০ ওভার না যেতেই আকাশ ভেঙে শুরু হলো বৃষ্টি।

অতঃপর খেলা থামিয়ে দেওয়া ছাড়া গত্যন্তর ছিল না। বৃষ্টির কল্যাণে প্রথম দিনে খেলা হলো মাত্র ৫০.৫ ওভার। অজিদের বোলিং তোপে নড়বড়ে রুপে দেখা দিল পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। লড়াই করতে থাকা ওপেনার আজহার আলী এবং গত ম্যাচের দুর্দান্ত সেঞ্চুরিয়ান আসাদ শফিক অপরাজিত আছেন।
প্রথম ম্যাচ হেরে পিছিয়ে যাওয়া পাকিস্তান আজ সোমবার টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। দলীয় ১৮ রানেই আঘাত হানেন নাথান লিওন। ব্যক্তিগত ৯ রানে সামি আসলামকে প্যাভিলিয়নে ফেরত পাঠান তিনি। আজাহারের সঙে বাবর আজমের ৪২ রানের জুটিটা তখনকার মত বিপদ সামাল দিলেও হ্যাজলউডের বলে অধিনায়ক স্টিভ স্মিথের ক্যাচে পরিণত হন বাবর আজম (২৩)। আবারও বিপদে পড়ে পাকিস্তান। আজহার আলীর সাথে এসময় দলের হাল ধরেন অভিজ্ঞ ইউনিস খান।
ব্যক্তিগত ২১ রানে ইউনিস খানকে ফেরা জ্যাকসন বার্ড। তার বলে সরাসরি বোল্ড হয়ে যান অভিজ্ঞ এই ক্রিকেটার। বেশিক্ষণ দলকে এগিয়ে নিতে পারেননি অধিনায়ক মিসবাহ-উল-হক। বার্ডের বলে ম্যাডিসনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যাওয়ার সময় তার সংগ্রহ ছিল ১১ রান। এর মধ্যেই ৯৩ বলে ফিফটি পূরণ করেন আজহার আলী। ১২৫ রানে ৪ উইকেট হারানো পাকিস্তানকে এখন আশা জাগাচ্ছে আজহার আলী-আসাদ শফিক জুটি। প্রায় অর্ধেক পরিত্যক্ত হওয়া প্রথম দিন শেষে পাকিস্তানের রান এখন ৪ উইকেটে ১৪২।

basic-bank

Be the first to comment on "বৃষ্টিবিঘ্নিত দিনে ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান"

Leave a comment

Your email address will not be published.


*