শিরোনাম

ভারতকে আটকানোর ‘মাস্টারপ্ল্যান’ কষছে অজিরা

নিউজ ডেস্ক : ভারতের বিপক্ষে উপমহাদেশের মাটিতে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে অস্ট্রেলিয়ান দল ঘোষণা করা হয়েছে। কিন্তু তা নিয়ে জল্পনার শেষ নেই। বিশেষ করে দারুণ ছন্দে থাকা ভারতের বিপক্ষে তাদের মাঠে নিজেদের শক্ত প্রতিপক্ষ হিসেবে প্রমাণে অজিদের যে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তা বলার অপেক্ষা রাখে না। তাই স্বাগতিকদের আটাকাতে মাস্টারপ্ল্যান নিয়ে বসেছে অজি টিম ম্যানেজম্যান্ট।

এদিকে আসন্ন সিরিজকে সামনে রেখে অস্ট্রেলিয়ার স্পিন বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সাবেক বাঁহাতি অল-রাউন্ডার শ্রীধারান শ্রীরামকে। আর দলে আসা নতুন মুখ স্টিভ ও’কিফ, অ্যাস্টন আগার ও পিটার হ্যান্ডসকম্বদের নিয়ে ভারতের বিপক্ষে কতটা প্রতিরোধ সম্ভব তা নিয়েও আলোচনা চলছে। ২০১৫ সালে চেন্নাইয়ে একটি অনানুষ্ঠানিক দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে অস্ট্রেলিয়ান ‘এ’ দল ১-০ ব্যবধানে সিরিজ জয় করেছিল। উসমান খাজার নেতৃত্বে অনভিজ্ঞ ঐ অস্ট্রেলিয়ান দলটিকে সামনে থেকে পরামর্শ দিয়েছিলেন শ্রীরাম। যদিও ভারতীয় দলে ছিলেন বিরাট কোহলি, চেতশ্বর পুজারা, কেএল রাহুল, অমিত মিশ্র ও উমেশ যাদবের মত তারকারা।

যদিও শ্রীরাম ইতোমধ্যেই জানিয়েছেন যেকোন দলের জন্যই ভারত সফর একটি কঠিন জায়গা। তবে ২০১৫ সালের সেই অভিজ্ঞতা থেকে ও’কিফ, হ্যান্ডসকম্বের মত খেলোয়াড়রা আত্মবিশ্বাস ফিরে পেতেই পারে বলে বিশ্বাস করেন ৪০ বছর বয়সী শ্রীরাম।

তিনি বলেন, “ভারত একটি দারুন প্রতিভাবান দল। তারা বর্তমানে অসাধারণ ক্রিকেট খেলছে। তাছাড়া বিশ্বের যেকোন দলের জন্যই ভারত একটি কঠিন জায়গা সফরের জন্য। ও’কিফ, হ্যান্ডসকম্বরা আগেও এখানে খেলেছে। ও’কিফ ও ন্যাথান লিঁওর মধ্যে একটি দারুন বোঝাপোড়া রয়েছে। ”

জানা গেছে, উপমহাদেশের সফল হতে হলে অজিরা নিজেদের মধ্যে আলোচনা করছে। তারা একে অপরকে বোঝার চেষ্টা করেছে। তবে এখানে ভাল করতে হলে অন্যতম মূল অস্ত্র হলো ব্যাটসম্যানদের সঠিক সময়ে নিজেদের প্রমাণ করা।

basic-bank

Be the first to comment on "ভারতকে আটকানোর ‘মাস্টারপ্ল্যান’ কষছে অজিরা"

Leave a comment

Your email address will not be published.


*