শিরোনাম

মেয়েকে নিয়ে কান উৎসবে ঐশ্বরিয়া

নিউজ ডেস্ক : চলছে ৬৯তম কান চলচ্চিত্র উৎসব। গেল বুধবার (১১ মে) থেকে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠেছে চলচ্চিত্রের এই মহোৎসবের। ইতোমধ্যেই ফ্রান্সের কানে ভীড়তে শুরু করেছেন দেশ বিদেশের নামিদামি সকল তারকারা।
আর সে উৎসবে যোগ দিতেই কন্যা আরাধ্যাকে সঙ্গে নিয়ে ফ্রান্স পাড়ি দিলেন বলিউড সুন্দরী ঐশ্বরিয়া রাই। ফ্রান্সে গিয়ে হোটেলের সামনে নামতেই কন্যা আরাধ্যকে সাথে নিয়েই ক্যামেরাবন্দী হন এই তারকা।
জানা যায়, প্রসাধনী উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘লরিয়েল প্যারিস’র শুভেচ্ছা দূত হিসেবেই কানে যোগ দিবেন সাবেক এই বিশ্বসুন্দরী। ২০১৫ সালে অনুষ্ঠিত হওয়া কান উৎসবেও লরিয়েলের হয়েই এসেছিলেন অ্যাশ।
গতবার লাল গালিচায় নিজের স্টাইল দিয়ে নজর কেড়েছিলেন সবার। তবে এবার কি ধরণের পোশাকে দেখা যাবে তাকে সে বিষয়ে কিছুই জানাননি এই তারকা।  শনিবার রাতেই মেয়েকে সঙ্গে নিয়ে কানের লাল গালিচায় পা রাখবেন বলিউডের এই সুন্দরী।
এবারের কানের প্রথম চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে উডি অ্যালেন রচিত হলিউডের ছবি ক্যাফে সোসাইটি।

basic-bank

Be the first to comment on "মেয়েকে নিয়ে কান উৎসবে ঐশ্বরিয়া"

Leave a comment

Your email address will not be published.


*