শিরোনাম

যমুনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক : গাজীপুরে যমুনা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এ কারণে ঢাকা-ময়মনসিংহ রেল লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (১৭ মার্চ) সকালে জয়দেবপুর রেল জংশনের সিগনালের কাছে ঢাকাগামী ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি।
জয়দেবপুর রেল জংশনের স্টেশন মাস্টার শহীদুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করে জানান, ‘ট্রেনটি জামালপুর থেকে ঢাকা যাচ্ছিল। সকাল পৌনে ৭টার দিকে ট্রেনের পেছনের বগির সামনের চাকা লাইনচ্যুত হয়। বগির এক্সেল বক্স মাত্রাতিরিক্ত গরম হয়ে যাওয়ায় এ ঘটনাটি ঘটেছে। একে হট এক্সেল বলা হয়। বগি উদ্ধার ও ট্রেন চলাচল স্বাভাবিক করতে রেল প্রকৌশল বিভাগের লোকজন কাজ করছেন। ’
তিনি জানান, এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেল লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা থেকে অন্য সব লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

basic-bank

Be the first to comment on "যমুনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ"

Leave a comment

Your email address will not be published.


*