শিরোনাম

রাজধানীতে ৬টি পেট্রোল বোমাসহ গ্রেফতার ৩

নিউজ ডেস্ক :  রাজধানীর রমনা থানার সেগুনবাগিচায় ১২তলা ভবনের সামনে একটি প্রাইভেটার থেকে থেকে চালকসহ তিনজনকে ৬টি পেট্রোলবোমাসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, আনিসুর রহমান, জহিরউদ্দিন ও আব্দুল জলিল।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, সোমবার বিকেল তিনটার দিকে সাদা রঙের একটি চলন্ত প্রাইভেটকারকে জনতা আটক করা হয়। এ সময় স্থানীয় লোকজন গণপিটুনি দিলে চালকসহ ওই তিনজন আহত হন। তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি জানান, পরে প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। সেখানে কার্টনের ভেতর থেকে ৬টি পেট্রোলবোমা উদ্ধার করা হয়।

basic-bank

Be the first to comment on "রাজধানীতে ৬টি পেট্রোল বোমাসহ গ্রেফতার ৩"

Leave a comment

Your email address will not be published.


*