নিউজ ডেস্ক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার ৭০ ভাগ বর্জ্য অপসারণ করা হয়ে গেছে বলে দাবি করেছেন মেয়র আনিসুল হক। বর্জ্য অপসারণের জন্য জন্য ৪৮ ঘণ্টার অভিযান শুরু করার আগেই এই দাবি করেন তিনি।
ঈদের দিন দুপুরেই মেয়র বলেন, ‘আমি পুরো শহর ঘুরেছি। তাতে প্রধান শহরে কোনো বর্জ্য পাইনি। অভিযান শুরু করার আগেই ৭০ শতাংশ বর্জ্য অপসারণ করে ফেলা হয়েছে।’
এর জন্য মেয়র কৃতিত্ব দিয়েছেন কুরবানিদাতাদের। মেয়র বলেন, ‘যারা কুরবানি দিয়েছেন, তারা সচেতন; এই কারণেই মূলত বর্জ্য শহরে নেই।’ মেয়র জানান, বর্জ্য ব্যবস্থাপনার জন্য আড়াইলাখ পলি ব্যাগ সারা শহরে বিতরণ করা হয়েছ। এ ছাড়া ৮০ হাজার পলিব্যাগ বিক্রিও করা হয়েছে।
মেয়র বর্জ্য অপসারণ কাজের অগ্রগতির জন্য কাউন্সিলরদের প্রতিও কৃতজ্ঞতা জানান। এ দিকে বর্জ্য অপসারণের জন্য পরিচ্ছন্নতা কর্মসূচিতে ৩ হাজার ২৩০ জন পরিচ্ছন্নতাকর্মীকে নিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন মেয়র।
এ ছাড়া ১৩০টি আধুনিক বর্জ্যবাহী ট্রাক, ১৬টি ডাম্পার, আটটি পেলোডার, তিনটি টায়ার ডোজার, একটি প্রাইম মুভার, দুইটি ট্রেইলর, একটি এক্সক্যাভেটর ও তিনট চেইন ডোজারও বর্জ্য অপসারণ কাজে নিয়োগ করা হয়েছে।

Be the first to comment on "রাজধানীর ৭০ ভাগ বর্জ্য অপসারণের দাবি মেয়রের"