শিরোনাম

অস্ট্রেলীয় সিনেটরের জাতিসংঘ ত্যাগের আহ্বান

নিউজ ডেস্ক : অস্ট্রেলিয়ার নতুন নির্বাচিত সিনেটর ব্রিটেনের ইউরোপিয় ইউনিয়ন (ব্রেক্সিট) ত্যাগে অনুপ্রাণিত হয়ে তার দেশকে জাতিসংঘ ত্যাগের আহ্বান জানিয়েছেন। কুইন্সল্যান্ড থেকে নির্বাচিত ম্যালকম রবার্টস অভিবাসন বিরোধী ওয়ান নেশন পার্টির সদস্য।
শুধু তাই নয়, তার মতে জলবায়ু পরিবর্তনের বিষয়টি ব্যাংকারদের অর্থায়নে তৈরি একটি ষড়যন্ত্র, যাতে তারা একটি বৈশ্বিক সরকার গঠন করতে পারে। অস্ট্রেলিয়া সিনেটে দেয়া একটি ভাষণে তিনি বলেন, আমাদের একটি অজিএক্সিট প্রয়োজন যাতে আমরা জাতিসংঘের অনির্বাচিত লোভীদের এড়াতে পারি। অস্ট্রেলিয়ার মুল্যবোধ ও জীবনের ধরণ বহিরাগত অনির্বাচিত প্রতিষ্ঠানটির লোভীদের জন্য ঝুঁকিতে রয়েছে।
তিনি যোগ করেন, ইউরোপিয় ইউনিয়ন আইএমএফের মতো প্রতিষ্ঠানগুলো ইউরোপে ভয়াবহ এজেন্ডা চাপিয়ে দিচ্ছে। জাতিসংঘও এমনটা করছে এবং আমাদের এটি ত্যাগ করা উচিত। বিবিসি।

basic-bank

Be the first to comment on "অস্ট্রেলীয় সিনেটরের জাতিসংঘ ত্যাগের আহ্বান"

Leave a comment

Your email address will not be published.


*