শিরোনাম

মুক্তি পেল ‘পার্চড’-এর ট্রেলর, দেখুন ভিডিও

নিউজ ডেস্ক : ইতিমধ্যেই অজয় দেবগণ প্রযোজিত ‘পার্চড’ ছবিটি নিয়ে তুমুল আলোচনা হয়েছে ইন্ডাস্ট্রিতে। আলোচনার কেন্দ্রে ছিল রাধিকা আপ্তের ভাইরাল হওয়া নগ্ন দৃশ্য। এমনকী খোলা বাজারের পর্ন ছবি বলে বিক্রিও হয়েছে ছবির কিছু অংশ। এ বার সব কিছুর উত্তর দিতে মুক্তি পেল ছবির ট্রেলর। আদৌ যে খবর ছড়িয়েছে তা কতটা সত্যি?
‘পার্চড’-এ রাধিকার কিছু অন্তরঙ্গ দৃশ্য রয়েছে আদিল হুসেনের সঙ্গে। সেই দৃশ্যের ভিডিও সম্প্রতি ইন্টারনেটে ফাঁস হয়ে গিয়েছে। এ নিয়ে প্রথম মুখ খুলেছিলেন আদিল। তিনি বলেছিলেন, ‘‘ভিডিওর টাইটেল দেওয়া হয়েছে রাধিকা আপ্তের সেক্স সিন। এখানে কিন্তু আদিল হুসেনের সেক্স সিন নাম দেওয়া হয়নি। নামকরণেই স্পষ্ট, কোনও পুরুষ যখন এমন সিন করেন তাতে দোষ নেই। কিন্তু কোনও মহিলা করলেই তা চর্চার বিষয় হয়ে যায়। আর এমনটা শুধুমাত্র সেক্স সিনের ক্ষেত্রেই হয়।’’
পরে রাধিকা বলেন, ‘‘অভিনেত্রী হিসেবে আমি নিজেকে এক্সপ্লোর করতে চাই। বিভিন্ন চ্যালেঞ্জিং চরিত্র করে আমি সেই সুযোগও পাচ্ছি। আর ‘পার্চড’-এর কোনও দৃশ্য তো লিক হয়নি। বরং ছবিটা তো বিদেশে মুক্তি পেয়েছে। আর নেগেটিভ কমেন্টের ভয় আমি পাই না। চুপ করে থাকলেও তো লোকে নেগেটিভই বলবে। আমি যেটা বিশ্বাস করি সেটাই করেছি। ডবল স্ট্যান্ডার্ড হতে পারব না।’’
এ বার বিচারের ভার আপনাদের হাতে। ট্রেলর দেখলেই বুঝতে পারবেন আসল ঘটনাটি কী।

basic-bank

Be the first to comment on "মুক্তি পেল ‘পার্চড’-এর ট্রেলর, দেখুন ভিডিও"

Leave a comment

Your email address will not be published.


*