নিউজ ডেস্ক ॥ রাসুল (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে নড়াইলের লোহাগড়ায় শুক্রবার (৩০ অক্টোবর) জুম্মার নামাজ শেষে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সরজমিন জানা যায়, ফ্রান্সে রাসুল (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে শুক্রবার জুম্মার নামাজ শেষে লোহাগড়া পুরাতন জামে মসজিদের ঈমাম ও সিদ্দিকিয়া ফোরকানিয়া মাদ্রাসার বড় হুজুর মাওলানা এনামুল হক’র নেতৃত্বে লোহাগড়া ও আশপাশের মসজিদ থেকে মুসল্লিরা সরকারি পাইলট স্কুল মাঠে সমাবেত হতে শুরু করেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে লোহাগড়া ফয়েজ মোড়ে গিয়ে সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন মাওলানা এনামুল হক, মাওলানা জামান ও আব্দুল্লাসহ অনেকে। মিছিলে বিপুল সংখ্যক ঈমাম, মুয়াজ্জিন ও মুসল্লিরা অংশ গ্রহন করেন। আইন শৃংখলা রক্ষায় নড়াইলের সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ ইমরান হোসেন’র নেতৃত্বে উল্লেখ সংখ্যক জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), সাদা পোষাকে ডিএসবি ও লোহাগড়া থানা পুলিশ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা সরকার প্রধানের কাছে অনুরোধ করে বলেন, ফ্রান্সের পণ্য বর্জনসহ প্রতিবাদ জানাতে।
রাসুল (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ’লোহাগড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত
রাসুল (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ’লোহাগড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত
Be the first to comment on "রাসুল (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ’লোহাগড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত"