শিরোনাম

রোমাকে হারাতে বদ্ধপরিকর জুভেন্টাস কোচ

নিউজ ডেস্ক : ঘরের মাঠে জয়ের ধারা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন জুভেন্টাসের কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি। শনিবার সিরি-আ লিগে অন্যতম শিরোপা প্রত্যাশী রোমার বিপক্ষে মাঠে নামবে জুভেন্টাস।

প্রতিপক্ষ রোমা বলেই এই ম্যাচে জয়ী হতে পুরো দলই মুখিয়ে আছে।
বর্তমানে চার পয়েন্ট এগিয়ে রোমাকে পিছনে ফেলে লিগ টেবিলের শীর্ষস্থানটি ধরে রেখেছে জুভেন্টাস। সিরি-আ লিগে টানা ১৪টি ম্যাচে অপরাজিত রয়েছেন বর্তমান চ্যাম্পিয়নরা। শনিবারই তারা ২০১৬ সালের সর্বশেষ ম্যাচ খেলতে মাঠে নামছে। আগামী সপ্তাহে কাতারে সুপারকোপা ইতালিয়ানায় এসি মিলানে মুখোমুখি হবে আলেগ্রির শিষ্যরা।

শনিবারের ম্যাচ প্রসঙ্গে আলেগ্রি বলেছেন, “ড্র হলে মোটেই ভাল হবে না। কারণ এটি একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা এখনো ঘরের মাঠে ড্র করিনি। সে কারণেই জয়ের ধারা ধরে রাখাটাই মূখ্য হবে। যেহেতু বড়দিনের আগে আর মাত্র দুটি ম্যাচ বাকি রয়েছে, তাই সব সুযোগই কাজে লাগাতে চাই। তার উপর মৌসুমের প্রথম শিরোপা জয়ের সুযোগ মোটেই হাতছাড়া করতে চাই না, এখানে প্রতিশোধের কোন সুযোগ নেই। বড়দিনের আগে টেবিলের শীর্ষে থেকে ছুটিতে যেতে হলে রোমার বিপক্ষে অবশ্যই জিততে হবে। ”

আলেগ্রি নিশ্চিত করেছেন নিজের সাবেক ক্লাবের বিপক্ষে মিরালেম পানিক মূল একাদশে খেলবেন। কিন্তু বাকি দল নিয়ে কোন ধরনের সিদ্ধান্তই এখনো হয়নি। রোমার বর্তমান পারফরমেন্স নিয়ে দারুন খুশি তিনি। ৩০ পয়েন্টের থেকে সম্ভাব্য ২৫ পয়েন্ট তুলে নিয়েছে রোমা।

আলেগ্রি আরো বলেছেন, “রোমা অবশ্যই শক্তিশালী দল। তাদের দলে বেশ কয়েকজন প্রতিভাবান খেলোয়াড় রয়েছে এবং তারা বেশ সংঘবদ্ধ। আসলে তারা যে দলই সাজাক না কেন আমাদের মনে রাখতে হবে কঠিন রোমার বিপক্ষে আমরা খেলতে নামছি। বর্তমান দিনে তারা খুব একটা সুযোগ তৈরী করতে পারছে না। তবে তারা বেশ রক্ষনাত্মক কৌশলে খেলছে।

basic-bank

Be the first to comment on "রোমাকে হারাতে বদ্ধপরিকর জুভেন্টাস কোচ"

Leave a comment

Your email address will not be published.


*