শিরোনাম

লিস্টার সিটির বিপক্ষে চেলসির সহজ জয়

নিউজ ডেস্ক : প্রিমিয়ার লিগে টানা ১৩ ম্যাচ জেতার পর গত সপ্তাহে টটেনহ্যাম হটস্পারের মাঠে ২-০ গোলে হেরে গিয়েছিল চেলসি। শনিবারের ম্যাচে লিস্টার সিটিকে হারিয়ে আবারও জয়ের ধারায় ফিরল আন্তোনিও কন্তের শিষ্যরা।

এ দিন ৩-০ গোলে ম্যাচ জিতে নেয় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি।
কিং পাওয়ার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই এগিয়ে যায় ২০১৪-১৫ মৌসুমের চ্যাম্পিয়নরা। ষষ্ঠ মিনিটে হ্যাজার্ডের পাস পেয়ে ১২ গজ দূর থেকে গোলটি করেন ডিফেন্ডার আলোনসো। ৫১তম মিনিটে আলোনসোর জোরালো শট ওয়েস মর্গ্যানের পায়ে লেগে বল চলে যায় লিস্টারের জালে।

এরপর ৭১তম মিনিটে দুরূহ কোণ থেকে উইলিয়ানের শট গোলরক্ষকের পায়ে লেগে ওপরে উঠে গেলে হেডে জয় নিশ্চিত করেন পেদ্রো। এই জয়ের পর শীর্ষে থাকা চেলসির পয়েন্ট হলো ২১ ম্যাচে ৫২।

basic-bank

Be the first to comment on "লিস্টার সিটির বিপক্ষে চেলসির সহজ জয়"

Leave a comment

Your email address will not be published.


*