শিরোনাম

লোহাগড়ায় হিন্দু বাড়িতে দুর্ধর্ষ চুরি

লোহাগড়ায় হিন্দু বাড়িতে দুর্ধর্ষ চুরি

নিউজ ডেস্ক: নড়াইলের লোহাগড়া পৌর এলাকার কুন্দশী গ্রামের মালো পাড়ায় বুধবার রাতে সুকন্ঠ বিশ্বাসের বাড়িতে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। চোরের দল ওই বাড়ি থেকে নগদ ১ লক্ষ টাকা, ৮ ভরি স্বর্ণালংকার ও ১ টি মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে।
পুলিশ ও গ্রামবাসী সুত্রে জানা গেছে, পৌরসভার কুন্দশী গ্রামের মালো পাড়ার সুকন্ঠ বিশ্বাসের বাড়িতে কাত্যায়নী পূজা উপলক্ষে বেড়াতে আসা দুই মেয়ে ও জামাইসহ পরিবারের সকলে বুধবার (৯ নভেম্বর) সন্ধা ৭ টার দিকে জয়পুর গ্রামে একটি মন্ডবে পূজা দেখতে যায়। বাড়িতে কোন লোকজন না থাকার সুবাদে অজ্ঞাত চোরের দল কৌশলে ঘরের কাঠের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে এবং স্টীলের বাক্সে থাকা বেড়াতে আসা দুই মেয়ের নগদ ১ লক্ষ টাকা ও স্বর্ণালংকারসহ ১ টি মোবাইল নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর পর লোহাগড়া থানা পুলিশ ও নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান,মল্লিকপুর ইউপি চেয়ারম্যান শিকদার মোস্তফা কামাল,কাউন্সিলর শাহাদত শিকদার ঘটনা স্থল পরিদর্শন করেছেন।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় হিন্দু বাড়িতে দুর্ধর্ষ চুরি"

Leave a comment

Your email address will not be published.


*