শিরোনাম

সংসদের ১৩তম অধিবেশন শুরু কাল

নিউজ ডেস্ক : দশম জাতীয় সংসদের আরও একটি অধিবেশন শুরু হতে যাচ্ছে। আগামীকাল রবিবার বিকেল ৪টায় দশম জাতীয় সংসদের ১৩তম অধিবেশন শুরু হবে।

শুরুর আগে বিকেল ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ নির্ধারিত হবে।

গত ১৪ নভেম্বর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১৩তম অধিবেশন আহ্বান করেন। চলতি বছরের শেষ এবং ৫ম অধিবেশন এটি। গত ০৬ অক্টোবর শেষ হয় ১২তম অ‌ধি‌বেশন। সাংবিধানিক বিধি অনুসারে এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বান করতে হয়। সেই বাধ্যবাধকতায় বসছে এবারের অ‌ধি‌বেশন। এবারের অধিবেশনে বেশ কিছু বিল পাস হতে পারে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, দশম জাতীয় সংসদের ১৩তম অধিবেশন এক সপ্তাহ চলতে পারে। এরপর জানুয়ারিতে শুরু হবে শীতকালীন ১৪তম অধিবেশন। ওই অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। যে ভাষণে সরকারের বিগত বছরের কর্মকাণ্ড এবং আগামী বছরের দিক-নির্দেশনা থাকে।

basic-bank

Be the first to comment on "সংসদের ১৩তম অধিবেশন শুরু কাল"

Leave a comment

Your email address will not be published.


*